
কুয়েতে বেড়েছে প্রবাসী কর্মী
কুয়েতের প্রবাসী কর্মীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৪৩০ জন। ভারতের পরে কুয়েতে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী রয়েছে মিসরের।

কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

সৌদিতে অশালীন আচরণ করলে যেতে হবে জেলে
সৌদি আরবে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা উপাসনালয়ে অশালীন আচরণ করলে একজন ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড বা ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন।

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি আবু বকর, উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটানা প্রবাসে ছিলেন ২৭ বছর
আবু বকর ৩১ বছর আগে দেশ ছেড়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। গিয়ে চাকরি করেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। মালয়েশিয়া যাওয়ার পর একবারের জন্যও দেশে আসেননি। কর্মস্থলে নেননি এক দিনের ছুটিও।

ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন
ওমানে প্রবাসী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে না এলে জরিমানা কিংবা মজুরি কর্তনের বিধান আরোপ করে নতুন একটি শ্রম আইন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

কুয়েতে একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না প্রবাসীরা
প্রস্তাবিত আইনে প্রবাসীরা একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না। এতে ট্রাফিক জরিমানা ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার করলে ৭৫ দিরহাম এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১৫০ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

আরব আমিরাতে নতুন ট্রাফিক আইন, আগামী বছর থেকে কার্যকর
আরব আমিরাতের নতুন এই আইনে, ১৭ বছর বয়সীরা গাড়ি চালানোর লাইসেন্স পাবে। এর আগে দেশটিতে সর্বনিম্ন ১৮ বছর বয়সীদের এই লাইসেন্স দেওয়া হতো।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কুয়েতে ডিগ্রি ছাড়াই প্রাইভেট সেক্টরে ষাটোর্ধ্ব প্রবাসীদের কাজের সুযোগ
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নিয়মে প্রবাসীরা নিজের দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তনের মাধ্যমে কাজে লাগাতে পারলে আগের চেয়ে আয় বাড়বে এবং বাড়বে অন্যান্য সুযোগ–সুবিধাও।

ওমানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বাড়াতে কঠোর আইন চালু
নতুন আইনের অধীনে, কোনো কর্মী যৌক্তিক কারণ ছাড়াই ৬০ মিনিটের বেশি দেরি করে কর্মক্ষেত্রে প্রবেশ করলে দুই দিনের মজুরি নেওয়া হবে।

ফের ওয়ার্কিং ভিসা চালু করল কুয়েত

মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, ফেব্রুয়ারি থেকে কার্যকর
বাজেট পেশের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ভিসা দেবে আমিরাত
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে।

সৌদিতে ৫০ শতাংশ ছাড়ে ট্রাফিক আইনের জরিমানা দেওয়া যাবে কতদিন?
গত এপ্রিল থেকে ছয় মাসের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল সৌদি আরব সরকার। এই সুবিধা অক্টোবরের ১৮ তারিখের পর মিলবে না বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় বিস্ফোরণে দগ্ধ ২ বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন বাংলাদেশির মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে একজন ও শনিবার (১২ অক্টোবর) রাত ৩টার দিকে অন্যজনের মৃত্যু হয়।

সৌদিতে প্রায় ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

সৌদি আরবে চাকরির বাজার আকর্ষণীয় করতে নীতিমালা সংস্কার
নিয়োগকর্তাদের সঙ্গে শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণের জন্য দেশটির শ্রমবিষয়ক আইনে সম্প্রতি একটি উল্লেখযোগ্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ
অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় সুলতানাহ আমিনা (এইচএসএ) হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মালদ্বীপে পলাতক প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা
অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে নতুন নিয়ম করেছে মালদ্বীপ। বিভিন্ন কোম্পানি থেকে পলাতক বা নিখোঁজ (মিসিং) প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়।



